শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

আমি হতে চেয়েছিলাম কবি

শব্দশৈলী ডেস্ক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ AM ১১৯ বার পঠিত
আমি হতে চেয়েছিলাম কবি

ছবি: সংগৃহীত

আমি হতে চেয়েছিলাম কবি
হাসান সাইফুল্লাহ

আমি হতে চেয়েছিলাম কবি,
নর্দমায় খুঁজতে চেয়েছিলাম-
কিছু ফেলে আসা স্মৃতি।

আমি হতে চেয়েছিলাম কবি,
এই ব্যস্ত নগরীতে লুকিয়ে থাকা-
কিছু ক্ষতচিত্রের ভাষা পড়তে।

আমি হতে চেয়েছিলাম কবি,
যে অন্যের কষ্টে হারিয়ে যায়-
আর ফিরে এসে একটি কবিতা লিখে।

অথচ-
আমি হয়ে গেলাম সময়ের কাছে বিক্রি।
নিজের স্বার্থে নিজের শখ বিক্রি করে-
সেই টাকায় রাত্রিবেলা ধরালাম নিকোটিন।

কখন যে কবি হওয়ার স্বপ্নটা
জীবনের কাছে হেরে গেল,
টেরই পেলাম না।
তবে হ্যাঁ,
আমি হতে চেয়েছিলাম কবি।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!