শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

তরুণ কলাম লেখক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত

রাবি প্রতিনিধি

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ২:১০ PM ৭৯ বার পঠিত
তরুণ কলাম লেখক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের ১৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়। এর আগে গত ১৯ আগস্ট এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটির সভাপতি হিসেবে সবুজ আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে সাইমা বিভার নাম ঘোষণা করা হয়েছিল।

ঘোষিত নতুন এই পূর্ণাঙ্গ কমিটিতে দায়িত্ব পাওয়া অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোহাম্মদ আশিক, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদুর রহমান রূপক, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুল্লাহ বাহার, সহ-সাংগঠনিক সম্পাদক মোছা. কাওছারিন জাহান জিম, অর্থ সম্পাদক আবিদা সুলতানা, দপ্তর সম্পাদক আবদুল্লাহ সিয়াম এবং উপ-দপ্তর সম্পাদক তাসলিম আক্তার ফাহিমা।

এছাড়া কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে তামান্না হায়াত, সাহিত্য প্রকাশনা ও পাঠচক্র সম্পাদক মো. আদিল আহনাফ, প্রচার সম্পাদক মাহমুদুর রহমান শাহী, উপ-প্রচার সম্পাদক মো. গোলাম মোস্তফা এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে মো. ইকবাল হোসেন দায়িত্ব পেয়েছেন। সম্পাদনা পর্ষদে রয়েছেন মো. আমিনুর ইসলাম ও রোকেয়া ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোছা. শ্রাবন্তি আজাদ রিমু ও তাপস রায় শুভ।

কমিটির শীর্ষ দুই নেতা এর আগেও সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নবমনোনীত সভাপতি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সবুজ আহমেদ এর আগে শাখাটির সাংগঠনিক ও দপ্তর সম্পাদক ছিলেন। অন্যদিকে সাধারণ সম্পাদক মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী সাইমা বিভা গত কার্যবর্ষে শাখাটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সভাপতি সবুজ আহমেদ জানান, তরুণ লেখকদের চিন্তা ও মনন বিকাশে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখাকে একটি আদর্শ বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই তাঁদের প্রধান লক্ষ্য। লেখালেখি ও পাঠচর্চার পরিসর আরও বাড়াতে নিয়মিত কর্মশালা এবং সেমিনার আয়োজনের কথাও জানান তিনি। অন্যদিকে সাধারণ সম্পাদক সাইমা বিভা বলেন, নবীন লেখকদের আত্মপ্রকাশের একটি উপযুক্ত ক্ষেত্র হিসেবে এই শাখাকে দাঁড় করাতে তাঁরা একসঙ্গে কাজ করবেন। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি নতুনদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে তাঁরা বদ্ধপরিকর বলেও অঙ্গীকার ব্যক্ত করেন।

জেএ/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!