শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

তরুণ কলাম লেখক ফোরাম গোবিপ্রবি শাখার নতুন সভাপতি নাঈমা, সম্পাদক শান্ত

ক্যাম্পাস ডেস্ক

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ৭:২০ PM ১১ বার পঠিত
তরুণ কলাম লেখক ফোরাম গোবিপ্রবি শাখার নতুন সভাপতি নাঈমা, সম্পাদক শান্ত

গ্রাফিক্স: নেটওয়ার্ক নিউজ বিডি

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সংগঠনটির গত কার্যবর্ষের দপ্তর সম্পাদক নাঈমা সুলতানা এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গত কার্যবর্ষের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান শান্ত।

আজ বুধবার (১৯ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই নেতৃত্বের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী একটি পূর্ণাঙ্গ শাখা কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর পাঠানোর জন্য নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নবনির্বাচিত সভাপতি নাঈমা সুলতানা বলেন, এই দায়িত্ব তাঁর কাছে ব্যক্তিগত অর্জনের চেয়েও সংগঠনের প্রতি একটি বড় আমানত। বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও সম্ভাবনাময় লেখকদের একটি সুশৃঙ্খল প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করে তাঁদের সৃজনশীলতা বিকাশের সুযোগ সৃষ্টি করাই তাঁর প্রধান লক্ষ্য। তিনি আরও জানান, শাখার কার্যক্রমকে আগামী দিনে আরও গতিশীল ও মানসম্মত করতে তাঁরা অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবেন।

অন্যদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক আজিজুর রহমান শান্ত বলেন, নতুন এই দায়িত্ব পেয়ে তিনি মহান আল্লাহর প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখাকে সারা দেশের মধ্যে একটি মডেল শাখা হিসেবে প্রতিষ্ঠিত করতে তিনি বদ্ধপরিকর। সাধারণ সদস্যদের মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত কর্মশালা আয়োজনের পাশাপাশি একদল দায়িত্বশীল চিন্তাশীল নেতৃত্বের বিকাশেও তাঁরা কাজ করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!