শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

তা’মীরুল মিল্লাতে তুরাগ শিল্পীগোষ্ঠীর ‘তুলি উৎসব ২০২৬’-এর উদ্বোধন

রাইহান উদ্দিন

রাইহান উদ্দিন

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ১১:২২ PM ৯ বার পঠিত
তা’মীরুল মিল্লাতে তুরাগ শিল্পীগোষ্ঠীর ‘তুলি উৎসব ২০২৬’-এর উদ্বোধন

ছবি: নেটওয়ার্ক নিউজ বিডি

তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গীতে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর সাংস্কৃতিক বিভাগ ও তুরাগ শিল্পীগোষ্ঠীর উদ্যোগে ‘তুলি উৎসব ২০২৬’-এর উদ্বোধন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গীর অধ্যক্ষ ড. হেফজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিচালক জাকির হোসেন, কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর ভিপি মঈনুল ইসলাম, তুরাগ শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক ও তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার পরিচালক আব্দুল্লাহ আল মামুন এবং তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গীর উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান।

তুরাগ শিল্পীগোষ্ঠীর পরিচালক আরিফুজ্জামান ও সহকারী পরিচালক মাহদী হাসান শামসের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে মাদরাসার শিক্ষকবৃন্দ, তুরাগ শিল্পীগোষ্ঠীর সাবেক ও বর্তমান দায়িত্বশীল এবং টাকসুর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তুলি উৎসবে অংশগ্রহণকারীদের জন্য সার্টিফিকেট এবং বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। আয়োজনে চিত্রাঙ্কন, ফটোগ্রাফি, ক্যালিগ্রাফি, দেয়ালিকা, হস্তশিল্প ও ‘জুলাই স্মৃতি লিখন’সহ বিভিন্ন সৃজনশীল ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশ, শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি এবং তরুণদের সুস্থ সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করার লক্ষ্যেই ‘তুলি উৎসব ২০২৬’-এর আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!