শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ইডেন কলেজে কলাম লেখক ফোরামের সভাপতি প্রজ্ঞা, সম্পাদক জোবাইদা

ক্যাম্পাস ডেস্ক

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ৬:০৩ PM ১২ বার পঠিত
ইডেন কলেজে কলাম লেখক ফোরামের সভাপতি প্রজ্ঞা, সম্পাদক জোবাইদা

গ্রাফিক্স: নেটওয়ার্ক নিউজ বিডি

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইডেন মহিলা কলেজ শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী প্রজ্ঞা দাস এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন উম্মে জোবাইদা।

গতকাল সোমবার (১৭ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়ার সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন নেতৃত্বের কথা জানানো হয়।

​প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কার্যদিবসের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ এই শাখা কমিটি প্রণয়ন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর পাঠানোর জন্য বলা হয়েছে। নতুন এই নেতৃত্বের মাধ্যমে ইডেন মহিলা কলেজ শাখার লেখালেখি ও বুদ্ধিবৃত্তিক কার্যক্রম আগামী দিনে আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

​নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নবনির্বাচিত সভাপতি প্রজ্ঞা দাস। তিনি জানান ফোরামের সঙ্গে তাঁর পথচলা শুধু একটি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার বিষয় নয়, বরং এটি নিজের চিন্তা ও লেখনীকে নতুনভাবে আবিষ্কার করার এক দারুণ যাত্রা। পাওয়া এই দায়িত্বকে তিনি একটি বড় বিশ্বাস হিসেবে দেখেন। সবাইকে সঙ্গে নিয়ে ইডেন শাখাকে এমন একটি জায়গা হিসেবে গড়ে তুলতে চান, যেখানে তরুণরা সাহসের সঙ্গে সমাজ ও মানুষের কথা তুলে ধরবে।

​অন্যদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক উম্মে জোবাইদা বলেন এই দায়িত্ব তাঁর জন্য আনন্দের পাশাপাশি একটি বড় দায়বদ্ধতা। তিনি বিশ্বাস করেন সবাইকে সঙ্গে নিয়েই একটি সংগঠন সামনের দিকে এগিয়ে যায়। লেখালেখির পাশাপাশি পাঠচর্চা, মুক্তচিন্তা ও সৃজনশীলতার পরিবেশ তৈরি করতে এবং নতুন লেখকদের উৎসাহিত করতে তিনি কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভাপতি ও শাখার সকল সদস্যের সহযোগিতা নিয়ে ইডেন শাখাকে আরও সক্রিয় ও সমৃদ্ধ করার চেষ্টা করবেন বলেও তিনি জানান।

ডিএ/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!