শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

রাবিতে উৎসবমুখর পরিবেশে ইইই বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

ক্যাম্পাস ডেস্ক

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ৭ আগস্ট ২০২৬, ৭:৪৩ PM ১০ বার পঠিত
রাবিতে উৎসবমুখর পরিবেশে ইইই বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের বরণ এবং প্রবীণদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। একই আয়োজনে বিভাগের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়।

​গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ। ইইই বিভাগের সভাপতি অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিভাগের অবসরপ্রাপ্ত দুই শিক্ষক অধ্যাপক মো. আবুল হাশেম এবং অধ্যাপক মামনুনুল কেরামত।

​শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভাগের শিক্ষক অধ্যাপক এ বি এম ইসমাইল এবং অধ্যাপক খন্দকার মামুনুর রশীদ। শিক্ষকদের পাশাপাশি নবাগত, বিদায়ী ও প্রাক্তন শিক্ষার্থীদের কয়েকজন নিজেদের নানা অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করেন।

​অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান। এবার বিভাগের মোট আটজন মেধাবী শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে এই বৃত্তি দেওয়া হয়। এর মধ্যে চারজন শিক্ষার্থীকে ‘রিইউনিয়ন ২০১১ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এছাড়া একজন করে শিক্ষার্থীকে ‘অফুরননেসা বৃত্তি’ ও ‘খাতির মোহাম্মদ বৃত্তি’ এবং দুজন শিক্ষার্থীকে ‘প্রফেসর এস আর খান বৃত্তি’ দেওয়া হয়।

​পুরো আয়োজনটি শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!