শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ময়মনসিংহে স্কুলের নতুন ভবন নির্মাণের আশ্বাস এমপি’র

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩ আগস্ট ২০২৬, ৪:০৫ PM ৮ বার পঠিত
ময়মনসিংহে স্কুলের নতুন ভবন নির্মাণের আশ্বাস এমপি’র

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকায় হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ‘ক্লিন সানডে’ কর্মসূচির আওতায় পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচি গতকাল রোববার পালিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিদ্যালয়ের আবাসন সঙ্কট নিরসনে নতুন ভবন নির্মাণ করে দেয়ার আশ্বাস দেন সদর আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

গতকাল রোববার নগরীর আকুয়া এলাকায় অবস্থিত হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালন শেষে তিনি এই আশ্বাস দেন।

এ সময় এমপি ওয়াহাব আকন্দ জানান, বিদ্যালয়টি এই এলাকার সুনামধন্য একটি প্রতিষ্ঠান। এখানে সহস্রাধিক শিক্ষার্থী লেখাপড়া করছে। শুনেছি তাদের আবাসন সঙ্কট রয়েছে। ইনশাল্লাহ, আগামী এক মাসের মধ্যে এই বিদ্যালয়ের আবাসন সঙ্কট দূরীকরণে ৪ তলা বিশিষ্ট একটি ভবন করার ব্যবস্থা করা হবে।

তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও আবাসন নিশ্চিত করতে কাজ করছেন। এতে হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়টিও স্থান পাবে, ইনশাল্লাহ।

এরআগে ঝাড়ু হাতে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে স্কুল পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। পরে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে বিদ্যালয় আঙ্গিনায় বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন এমপি ওয়াহাব।

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তিতুমীর সরকার, প্রধান শিক্ষক মো. দুলাল উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়টি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে নার্সারী থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ১১শ’ শিক্ষার্থী রয়েছে।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!