শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

জারুলতলার অপেক্ষা

শব্দশৈলী ডেস্ক

প্রকাশিত: ২ আগস্ট ২০২৬, ২:৪৯ PM ২৪ বার পঠিত
জারুলতলার অপেক্ষা

গ্রাফিক্স: নেটওয়ার্ক নিউজ বিডি

জারুলতলার অপেক্ষা
মোঃ মাজহারুল ইসলাম

বৃষ্টি,
তোমার কি কখনো মন চায়নি
আমার মনবাগানে পাখি হয়ে ঘুরে বেড়াতে?
তোমার কি মনে আছে সেই গ্রীষ্মের দুপুরের কথা
যখন হাতপাখার বাতাসে চোখে ঘুম নেমে আসত
তখনো আমি লিখে যেতাম তোমার নামে অবিরত কবিতা?
আজও আমি রাত জেগে দিস্তার পর দিস্তা
কবিতা লিখি শুধু তোমারই জন্য।

আকাশ,
সে তো বহুদিনের কথা।
তোমার সেই কবিতার পথ ধরে
আমি কতবার তোমার মনবাগানে ঘুরে এসেছি
তবু তোমার দেখা পাইনি কখনো।

বৃষ্টি,
তোমাকে পাওয়ার জন্য যে যুদ্ধ আমি প্রতিদিন করি
তা দিয়ে হয়তো জয় করা যেত অর্ধেক পৃথিবী।
তোমার জন্য এখনো বুকের ভেতর যে রক্ত ঝরে
তা জমিয়ে রাখলে হয়তো জন্ম নিত এক বিরহের নতুন সাগর।
তবু আমি জারুল ফুলের ছায়ায় দাঁড়িয়ে থাকি তোমার অপেক্ষায়।

আকাশ,
আমিও তো মেঘ হয়ে ঘুরি তোমারই খোঁজে
বৃষ্টি হয়ে ঝরতে চাই তোমার সেই বাগানে,
ভিজিয়ে দিতে চাই প্রতিটি জারুল ডাল।
কিন্তু তোমার আর আমার মাঝে যে দূরত্ব,
তা কি কখনো ফুরাবে বলো?

বৃষ্টি,
দূরত্ব ফুরাবে সেদিন, যেদিন তুমি নেমে আসবে মেঘ ছেড়ে
আমিও তো সেই আশাতেই জারুলতলায় দাঁড়িয়ে আছি যুগ যুগ ধরে।
তুমি আর আমি এক হব সেদিন যখন জারুল ভিজবে আমাদেরই বৃষ্টি হয়ে
সেদিন থামবে আমার এই অপেক্ষা, থামবে এই যুদ্ধ, চিরদিনের তরে।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!