আমার গ্রাম
সাব্বির হাসান নিরব
জন্ম আমার ছোট্ট গ্রামে
নাম তার গোবরিয়া,
অল্প একটু বিপদ হলেই
যায় সবাইকে পাওয়া।
হিংসা-বিদ্বেষ নেইকো সেথাই
আছে মানবতা,
আরো আছে এই গ্রামেতে
মায়া-ভালোবাসা।
মারামারি, খুনাখুনি
সে-তো দূরের কথা,
বড়দের সামনে কখনো
হয়না উচু মাথা।
স্বচ্ছ পানির মতো
মোদের গ্রামটি পবিত্র,
হাতের উপর হাত রেখে
মোরা- দূর করবো দারিদ্র্য।
মায়া-ভালোবাসা সবই
অটুট থাকোক ভাই,
গ্রামের সবাই ভালো থাকুক
এটাই সবাই চাই।
গর্ব করি এই গ্রামেতে
জন্ম হয়ে আজ,
দূর হয়ে যাক,যদি থাকে
চিল,শকুন আর বাজ।
শুভ্র/
