শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

মদ্রিচ হয়ত শেষ বিশ্বকাপ খেলে ফেললেন : দালিচ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩ জুলাই ২০২৬, ৮:৫১ PM ৬ বার পঠিত
মদ্রিচ হয়ত শেষ বিশ্বকাপ খেলে ফেললেন : দালিচ

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপে শেষ ৩২-এর ম্যাচে আজ পর্তুগালের বিপক্ষে ২-১ ব্যবধানে বিদায় নিয়েছে ক্রোয়েশিয়া। এ ম্যাচ দিয়ে শেষ হলো ক্রোয়েশিয়ার তারকা খেলোয়াড় লুকা মদ্রিচের বিশ্বকাপ যাত্রা।

ম্যাচ শেষে মদ্রিচের বিশ্বকাপ যাত্রা ইতির বিষয়ে এমনই ইঙ্গিত দিলেন ক্রোয়েশিয়ার প্রধান কোচ জøাটকো দালিচ।

তিনি বলেন, ‘আগামী চার বছর কি হবে তা কেবল ঈশ্বরই জানেন। দেখা যাক কি হয়। আমরা ক্রোয়েশিয়ায় ফিরে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।’

মদ্রিচের পারফরমেন্সের প্রশংসা করতে ভুল করেননি দালিচ। তিনি বলেন, ‘অসাধারণ পারফরমেন্স করেছে লুকা। আবারও সে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছে। তার জন্য শেষটা এমন হওয়ায় আমি খুবই দুঃখিত। সে আবারও তার দৃঢ় মানসিকতা ও দক্ষতার পরিচয় দিয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত ক্রোয়েশিয়াকে নেতৃত্ব দিয়েছে সে।’

২০১৮ সালে ও ২০২২ সালে বিশ্বকাপে যথাক্রমে রানার্স আপ ও তৃতীয় হয়েছিল ক্রোয়েশিয়া। দুই আসরেই দলকে নেতৃত্ব দেওয়া মদ্রিচ এখন পর্যন্ত পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়েছেন। এবারের বিশ্বকাপে দলের চার ম্যাচের শুরুর একাদশে ছিলেন তিনি।

রিয়াল মাদ্রিদে মদ্রিচের সাবেক সতীর্থ পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো বলেন, ‘লুকার সাথে আমি বহু বছর খেলেছি। আমাদের বয়স প্রায় সমান। আমার মতে, সে ফুটবলের একজন কিংবদন্তি। সে এখনও ফুটবলের একজন কিংবদন্তি।’

২০১৮ সালের ব্যালন ডি’অর জিতেছেন মদ্রিচ। রিয়াল মাদ্রিদের হয়ে ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ এবং চারটি লা লিগা শিরোপাও জিতেছেন তিনি। ডায়নামো জাগরেব, টটেনহ্যাম হটস্পার ও রিয়াল মাদ্রিদের হয়ে ২৩টি ক্লাব মৌসুম পার করেছেন মদ্রিচ।

সদ্য সমাপ্ত মৌসুমে এসি মিলানের হয়ে দুর্দান্ত পারফরমেন্সে দলের সেরা খেলোয়াড় তকমা পেয়েছেন মদ্রিচ।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!