শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

এইখানে এক নদী ছিল

মাহজাবীন তাসনীম রুহী

প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ৫:১২ PM ৭ বার পঠিত
এইখানে এক নদী ছিল

ছবি: সংগৃহীত

এইখানে এক নদী ছিল
মাহজাবীন তাসনীম রুহী

মেয়েকে কেন তবে বোঝা ভাবো? এই নশ্বর পৃথিবীর ধূসর বাতিতে ,
ছেলেরাই কি শুধু খোঁজে শেষ আশ্রয়ের শান্ত নীড়?
কত ছেলে ভুলে যায় জননীর ক্লান্ত চোখ, পিতার চশমার কাচ,
কত ছেলে কেটে পড়ে দূরে, রেখে যায় শুধু এক অলীক ভিড়।

অথচ সুযোগ আর সময়ের ডানায় যদি লাগে বাতাসের গান,
মেয়েরাও চিনে নেয় নক্ষত্রের পথ, তুলে নেয় আজন্মের ভার,
কারা যেন বলে যায় তোমার ঘরের মেয়ে চলে যাবে কুয়াশার ওপারে,
অন্য এক রূপসী কন্যা এসে জুড়াবে এই উঠোনের অন্ধকার।

পরের মেয়ে সে তো নয়, সেও এক জননীর বুকের চড়ুই,
তারে বুকে টেনে নিলে মুছে যায় এই সংসারের প্রাচীন রোদন।
রক্তের নদী তো একই সাগরে মেশে ছেলের চেয়েও সে গভীর,
দিতে পারে শান্ত ছায়া, যেমন দেয় কার্তিকের ম্লান বন।

বোঝা ভেবো না কো তারে, সে তো কোনো বোঝা নয় এই চরাচরে,
সুযোগের নদী পেলে সে-ও এনে দেবে এক অলৌকিক ভোর,
ছেলের মতন সেও ছুঁতে পারে জীবনের সবখানি দায়,
মেয়েরাই আলো জ্বেলে টুটিয়ে দেয় অন্ধকারের ঘোর।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!