শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

রঙিন স্বপ্নের কারিগর

মাহজাবীন তাসনীম রুহী

প্রকাশিত: ২১ জুন ২০২৬, ৪:৩৫ PM ৮ বার পঠিত
রঙিন স্বপ্নের কারিগর

ছবি: সংগৃহীত

রঙিন স্বপ্নের কারিগর
মাহজাবীন তাসনীম রুহী

তুমি হাতটি ধরেছিলে বলেই বাবা,
আমি প্রথমবার উঠে দাঁড়িয়েছিলাম।
তোমার মুখের সেই মিষ্টি হাসি দেখেই,
আমি প্রথম কথা বলতে শিখেছিলাম।

তুমি আমার জীবনের পরম এক পাওয়া,
সবচেয়ে নিরাপদ ও যত্নের আরাধনা।
তোমার বুকেই লুকিয়ে আছে বাবা,
আমার জীবনের সব প্রাপ্তির সীমানা।

তোমার স্নেহের ছায়ায় বড় হওয়া,
তুমিই আমার শ্রেষ্ঠ হীরা-মণি।
আমার হাসিতেই তোমার খুশি মাখা,
তুমি আমার জীবনের শ্রেষ্ঠ এক গুণী।

বড় সন্তান হওয়ার সেই মধুর আনন্দে,
তুমি হেসে জড়িয়ে ধরে বলতে আমায়,
“আমার খুকি কবে বড় হবে গো,
আমি রঙিন সাজে সাজাবো যে তোমায়!”

তুমি সাজাতে চেয়েছিলে আমার স্বপ্নগুলো,
গড়তে চেয়েছিলে আমার সুন্দর জীবন।
আজ আমি দাঁড়িয়ে আছি তোমার সেই আশায়,
পূরণ করতে বাবা, তোমার সব স্বপন।

তোমার দেওয়া সেই বিশ্বাসের শক্তিতে,
ছুঁয়ে দেবো আমি আকাশের ঐ নীল।
আমার সফলতায় হাসবে তুমি বাবা,
মিলিয়ে দেবো তোমার স্বপ্নের সব মিল।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!