শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

তানজিদ শুভ্রর ছড়া উৎসর্গপত্র

শব্দশৈলী ডেস্ক

প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ২:৩১ PM ৯ বার পঠিত
তানজিদ শুভ্রর ছড়া উৎসর্গপত্র

ছবি: এআই দ্বারা নির্মিত

রোজ সকালে নিয়ম করে
একটি শালিক আসত,
বারান্দার ঐ গ্রিলের পাশে
চুপটি করে বসত।

​যত্ন সে তো পায়নি কোনো
তবুও আমায় দেখত,
কী জানি কী আপন ভেবে
অপেক্ষাতেই থাকত।

​হুট করে আজ শালিকটা আর
আসে না তো ফিরে,
নিয়ম করে বসে না কেউ
এই বারান্দা ঘিরে।

​অভ্যাসের এই অনভ্যাসে
অপেক্ষাতেই থাকি,
তবুও আমি পাই না দেখা
কোথায় গেল পাখি!

​খোঁজ নিয়ে আজ দেখতে পেলাম
পাশের অট্টালিকায়,
নীড় পেতেছে শালিক এখন
সময় কোথা পায়!

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!