শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

কবির কাঞ্চনের ছড়া বাবা

শব্দশৈলী ডেস্ক

প্রকাশিত: ২১ জুন ২০২৬, ৯:০৩ AM ৭ বার পঠিত
কবির কাঞ্চনের ছড়া বাবা

ছবি: সংগৃহীত

বাবা
কবির কাঞ্চন

আমার বাবার মস্ত বড়
বাড়ি নাই
গাড়ি নাই
নাই তো জমিদারি,
আমার বাবা আজও আমার
কাছে আছেন
বেঁচে আছেন
তাই তো আমি ইচ্ছে হলেই
আকাশ ছুঁতে পারি।

আমার বাবার লক্ষ কোটি
টাকা নাই
চাকা নাই
নাই তো উঠার সিঁড়ি,
আমার বাবা আজও আছেন
ছাতা হয়ে
মাথা হয়ে
তাই তো আমি পাড়ি দিই ঐ
দূর্গম সব গিরি।

আমার বাবার বেশি কিছু
চাওয়া নাই
পাওয়া নাই
নাই তো ইচ্ছে ধনে,
আমার বাবা আজও আছেন
আশা নিয়ে
ভাষা নিয়ে
তাই তো আমি নিজকে গড়ি
আপন মনে মনে।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!