শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

প্রথম বলে উইকেট নিয়ে রেকর্ড বইয়ে তাসকিন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৯ জুন ২০২৬, ৯:২১ PM ৭ বার পঠিত
প্রথম বলে উইকেট নিয়ে রেকর্ড বইয়ে তাসকিন

আজ থেকে শুরু হওয়া তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়া ইনিংসের প্রথম বলেই উইকেট নিয়ে রেকর্ড বইয়ে নাম তুলেছেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৪ রান করে বাংলাদেশ।

জবাব দিতে নেমে ইনিংসের প্রথম ডেলিভারিতেই অস্ট্রেলিয়ার ওপেনার ম্যাথু শর্টকে বোল্ড করেন তাসকিন। এর মাধ্যমে বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে ওয়ানডেতে প্রথম বলে উইকেট শিকারের কীর্তি গড়েন তাসকিন।

এর আগে ১৯৯৫ সালে শারজায় শ্রীলংকার আশাঙ্কা গুরুসিনহাকে সাইফুল ইসলাম এবং ২০০৬ সালে নাইরোবিতে কেনিয়ার কেনেডি ওটিয়োনোকে প্রথম বলে আউট করেন সৈয়দ রাসেল।

টেস্ট ফরম্যাটে ইনিংসের প্রথম বলে প্রতিপক্ষের ব্যাটারকে আউট করার ক্ষেত্রে একমাত্র বাংলাদেশি বোলার মাশরাফি বিন মর্তুজা। ২০০৭ সালে ভারতের বিপক্ষে ইনিংসের প্রথম বলেই ওপেনার ওয়াসিম জাফরকে বোল্ড করেছিলেন ম্যাশ।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের চার বোলার ইনিংসের প্রথম বলে উইকেট শিকার করেছেন। মাশরাফি দু’বার, মোহাম্মদ সাইফউদ্দিন-মোসাদ্দেক হোসেন সৈকত এবং তানজিম হাসান সাকিব একবার করে ইনিংসের প্রথম বলে উইকেট শিকার করেছেন।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!