শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ময়মনসিংহে প্রান্তিক পেশাজীবীদের সফট স্কিল প্রশিক্ষণ শুরু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৯ জুন ২০২৬, ৯:০৬ PM ১১ বার পঠিত
ময়মনসিংহে প্রান্তিক পেশাজীবীদের সফট স্কিল প্রশিক্ষণ শুরু

ছবি: সংগৃহীত

জেলার মুক্তাগাছা উপজেলায় প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়িত ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ২য় পর্যায়ে প্রকল্পে’র আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

আগামী ১৮ জুন পর্যন্ত চলমান এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত মোট ৩০ জন প্রান্তিক পেশাজীবী অংশগ্রহণ করেন। এতে প্রশিক্ষার্থীদের জন্য দৈনিক এক হাজার টাকা সম্মানী ভাতা এবং প্রশিক্ষণ শেষে জনপ্রতি ১৮ হাজার টাকা করে সরকারি আর্থিক অনুদান প্রদান করা হবে। মূলত এর মাধ্যমে প্রান্তিক ও আদিবাসী পেশাজীবীকে প্রশিক্ষণ, উৎপাদন সহায়তা, বিপণন সুবিধা ও আর্থিক প্রণোদনা দেয়া হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র। বিশেষ অতিথির বক্তব্য দেন ময়মনসিংহের জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ এবং টাঙ্গাইল জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক তৌহিদুল ইসলাম।

বক্তারা বলেন, ক্ষুদ্র ব্যবসায়িক দক্ষতা, কর্মসংস্থান সক্ষমতা, বাজার ব্যবস্থাপনা, বিপণন কৌশল ও ব্যক্তিগত উন্নয়ন বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেয়া হবে। এর মাধ্যমে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা সৃষ্টি এবং অর্থনৈতিক স্বাবলম্বীতা অর্জনের সুযোগ সম্প্রসারণ হবে বলে আশা করছি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুবনা আক্তার লুনা, সিনিয়র মৎস্য কর্মকর্তা তানবীর আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, আইসিটি কর্মকর্তা মানজুর রহমান, মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম, ভেটেরিনারি সার্জন আনোয়ার পারভেজ নিহনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও প্রশিক্ষণার্থীরা।

কামার-কুমার, বাঁশ-বেত শিল্প, কাঁসা-পিতল শিল্প, তাঁত, লোকজ বাদ্যযন্ত্র নির্মাণ, নকশিকাঁথা ও শীতলপাটি তৈরিসহ বাঙালী সংস্কৃতির ঐতিহ্যগাঁথা মোট ১০টি পেশাকে বিলুপ্তি থেকে রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্মীদের উন্নয়নেই এ প্রশিক্ষণের মূল্য উদ্দেশ্য।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!