শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

তাকওয়ার অবক্ষয়

শব্দশৈলী ডেস্ক

প্রকাশিত: ২৭ মে ২০২৬, ১২:১৪ PM ৩৪ বার পঠিত
তাকওয়ার অবক্ষয়

ছবি: সংগৃহীত

তাকওয়ার অবক্ষয়
ইকরাম আকাশ

এলো যে ঈদ যেন খুশিরই ভীত
সকলের মনে চলছে সুরেলা গীত,
সর্বজনে বন্টনের হিসেব কষছে বেশ
গরু ছাগল ক্রয়ের প্রতিযোগিতার শেষ।

ঈদ নাকি ভাগ-বাটোয়ারা-
হিসেব নেই কী রেখে কী করি?
ঈদের আমাজে মগ্ন ভীষণ
ছোট্ট শিশুর ন্যায় কাড়াকাড়ি!

কুরবানি হলো উৎসব সার্বজনীন
গরীবের হক আদায়ের নিয়মটি বিস্তর সূক্ষ্ম,
ফ্রিজ ভর্তি মাংসের সম্ভার –
ভদ্রের চলবেই সারাবছর,
গরীব পাবে রিক্তহস্তে! ভদ্রের চলবে-
মাংস খাওয়ার ফতোয়াবাজির অসার দম্ভ।

কুরবানির নামে যাচ্ছেতাই করে যায়
নামকাওয়াস্তে গোস্ত খাওয়ার মুসলমান!
খুদার নামে তাকওয়ার গুণগান
এসময়ে যেন তা ভ্রমের জয়গান!

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!