শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৫ মে ২০২৬, ১০:১৫ PM ১১ বার পঠিত
রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার কিছু আগে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং রাত ৯টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যায় আগুন লাগার খবর পাওয়ার পরপরই প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরিস্থিতি বিবেচনায় পরে ধাপে ধাপে আরও ইউনিট সেখানে পাঠানো হয়। সব মিলিয়ে ১৫টি ইউনিটের টানা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে বা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!