শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

তা’মীরুল মিল্লাত টঙ্গীর বালিকা শাখার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত

রাইহান উদ্দিন

রাইহান উদ্দিন

প্রকাশিত: ১৮ মে ২০২৬, ১০:৩৫ PM ৭ বার পঠিত
তা’মীরুল মিল্লাত টঙ্গীর বালিকা শাখার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত

ছবি: নেটওয়ার্ক নিউজ বিডি

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত ২০২৫ সালের ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান উপলক্ষে “কৃতি শিক্ষার্থী সংবর্ধনা–২০২৬” আয়োজন করেছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা বালিকা ক্যাম্পাস, টঙ্গী।

আজ তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী শাখার বালক ক্যাম্পাসের শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহার নিলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ ড. মোঃ হিফজুর রহমান।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। এছাড়া শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে শিক্ষার মানোন্নয়ন এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!