শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুল মালেকের ইন্তেকাল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২ মে ২০২৬, ৩:৩৬ PM ৭ বার পঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুল মালেকের ইন্তেকাল

ছবি: বাসস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও শিক্ষক ইউনিটের প্রধান আব্দুল মালেক শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে রাজশাহী সিডিএম হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

তিনি সহধর্মিনী, এক ছেলে, এক মেয়ে ও আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা আজ সকাল সাড়ে ১০টায় চকপাড়া কেন্দ্রীয় গোরস্থান ও ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে মরহুমকে চকপাড়া কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।

জানাজায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রফিকুল ইসলাম, বিএনপি’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক-এর সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও পবা মোহনপুর আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ফরিদুর রহমান, রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপি’র সহ-সভাপতি ওয়ালীউল হক রানা ও মুক্তার হোসেন, মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী, রাজশাহী মহানগর জামায়াতে ইসলামির নায়েবে আমির ডাক্তার জাহাঙ্গীর ও আবু মোহাম্মদ সেলিম, জেলা বিএনপি’র সদস্য ও জেলা শ্রমিক দলের সভাপতি রুকুনুজ্জামান আলম, রাবি অফিসার্স সমিতির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, উপাচার্য প্রফেসর ডাক্তার মঈন উদ্দিন আহমেদ, ড্যাব রাজশাহী জেলা শাখার সভাপতি ডাক্তার ওয়াসিম ও জেলা মৎস্যজীবী দলের সভাপতি নাজমুল হক বাবলুসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সহকর্মীবৃন্দ, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!