জ্বর এলে সবাই ওষুধের নাম বলে,
কিন্তু কপালে হাত ক’জন রাখে?
থার্মোমিটারে হয়তো শরীরের উত্তাপ মাপে,
মনটা কতটা কাঁপছে—তা কে বোঝে?
তৃষ্ণায় এক গ্লাস পানি হয়তো অনেকেই দেয়,
কিন্তু শিয়রে বসে ক’জন জাগে!
ডাক্তারের প্রেসক্রিপশন পড়ে থাকে টেবিলে,
কিন্তু মায়ের হাত থাকেনা সবার কপালে।
জ্বর শরীরে আসে,
কিন্তু একাকীত্ব আসে নিঃশব্দে।
একটু আদরেই যেন ব্যথা কমে,
একটু ছোঁয়ায় ভরসা জন্মে।
ওষুধ কেবল ঘুম পাড়ায়,
কিন্তু স্নেহের স্পর্শ সাহস জাগায়।
জ্বর একদিন ঠিকই নামবে,
কষ্টও ধীরে ধীরে ফুরোবে।
তবুও মনে গেঁথে থাকবে,
কপালে হাত রাখা সেই মানুষটির নাম।
আরও পড়ুন
তুমি আমার হলে পারতে
