অপেক্ষা আর আক্ষেপ
তানজিদ শুভ্র
অপেক্ষা আর আক্ষেপ—
দুটো শব্দ,
কিন্তু সমান অক্ষর।
শুধু এক বর্ণের কিঞ্চিত যোজন,
আর বর্ণের বিন্যাসে সামান্য পরিবর্তন—
তাতেই বদলে যায় পৃথিবী।
একটিতে আছে প্রত্যাশার কোমল আলো,
অন্যটিতে অনুতাপের গাঢ় ছায়া।
অপেক্ষা মানে—
কেউ আসবে,
কোনো ভালো খবর আসবে,
কিংবা একটুখানি রোদ ঝলমলে বিকেল।
আর আক্ষেপ—
যখন কেউ এল না,
খবরটা মেলেনি,
বিকেলটা নেমে গেছে বৃষ্টির অন্ধকারে।
তবু এ দুয়ের ফাঁকেই মানুষ বাঁচে—
অপেক্ষার হাত ধরে হাঁটে আক্ষেপ পর্যন্ত,
তারপর আবার ফিরে আসে,
নতুন কোনো আশার মুখোমুখি।
আরও পড়ুন
তুমি আমার হলে পারতে
