শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

মাগুরায় জেলা পরিবার পরিকল্পনা কমিটির সভা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ৮:৫৭ PM ৮ বার পঠিত
মাগুরায় জেলা পরিবার পরিকল্পনা কমিটির সভা

মাগুরায় জেলা পরিবার পরিকল্পনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ।

তিনি বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও জোরদার করা প্রয়োজন। মা ও শিশুস্বাস্থ্যের সুরক্ষা এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, গ্রাম পর্যায় পর্যন্ত পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের কাছে সেবা সহজলভ্য করতে হবে। এ জন্য মাঠপর্যায়ের কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও তদারকি জোরদারের ওপর গুরুত্বারোপ করতে হবে।

সভায় জেলার পরিবার পরিকল্পনা কার্যক্রমের অগ্রগতি, বিভিন্ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এবং পরিবার পরিকল্পনা সেবার মানোন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!