শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

বাক্তায় ঈদ আনন্দ উৎযাপনে নাইট ক্রিকেট টুর্নামেন্ট

মুবারক হোসাইন

মুবারক হোসাইন

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১১:৩৪ AM ১৫ বার পঠিত
বাক্তায় ঈদ আনন্দ উৎযাপনে নাইট ক্রিকেট টুর্নামেন্ট

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উৎযাপনে ঈদ পুনর্মিলনীর অংশ হিসেবে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় নাইট ক্রিকেট টুর্নামেন্ট সিজন টু অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ মার্চ) ঈদের দ্বিতীয় দিন রাতে উপজেলার বাক্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করে বাক্তা এলাকার সাবেক ছাত্রবৃন্দ। এতে এসএসসি ব্যাচ ২০০৭ থেকে ২০২৩ পর্যন্ত ছাত্ররা আলাদা দলে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।

সংশ্লিষ্ট তথ্যমতে, বাক্তা এলাকায় প্রতি বছরের ধারাবাহিক এ আয়োজনকে যুবসমাজের ঐক্যের প্রতীক হিসেবে নির্দেশ করে। অংশ নিয়ে খেলোয়াড়েরা বলছেন, এর মাধ্যমে সমাজের মাদক, সন্ত্রাস এবং সকল প্রকারের অন্যায়ের প্রতিবাদে তারা একতাবদ্ধ।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান খান, রুপালী ব্যাংক কর্মকর্তা নাজমুল হুদা খান, আয়কর কর্মকর্তা ফিরোজ খান এবং এনজিও কর্মকর্তা মাসুদুল ইসলাম খান সহ অন্যান্যরা।

তারা বলছেন, এ আয়োজনের মাধ্যমে ভ্রাতৃত্ব বন্ধন আরো মজবুদ হবে এবং সামাজিক অন্যায় অপকর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ যুবসমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।

মধ্যরাত পর্যন্ত চলা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এসএসসি ব্যাচ ২০২০ এর ছাত্ররা।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!