কেন্দ্রীয় মসজিদের মুসল্লিদের নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের ইফতার আয়োজন আজ সম্পন্ন হয়েছে। সমবেতভাবে ইফতার গ্রহণের বিশাল এ আয়োজনে রাবি কেন্দ্রীয় মসজিদ, মসজিদ চত্বর ও শহীদ মিনার এলাকায় এক পবিত্র, আনন্দঘন ও উৎসরমুখর পরিবেশ সৃষ্টি করে। এই ইফতার আয়োজনে রাবি উপাচার্য ও উপাচার্য (প্রশাসন)সহ বিভিন্ন দায়িত্বে নিয়োজিত শিক্ষকবৃন্দসহ উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। এ আয়োজন সফলভাবে সম্পন্নে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ, রাকসু ও হল সংসদের প্রতিনিধিবৃন্দ, বিএনসিসি, রোভার স্কাউটসহ সর্বোপরি শৃঙ্খলা রক্ষা করে অংশগ্রহণের জন্য ছাত্র-ছাত্রীদেরকে রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান ধন্যবাদ জানিয়েছেন।
রমজান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারলে বিশ্ববিদ্যালয়সহ আমরা যে সমাজে বাস করি সে সমাজ সর্বোপরি আমাদের দেশকে শৃঙ্খলাপূর্ণভাবে গড়ে তুলতে পারবো বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
রাবিতে প্রশাসনের আয়োজনে ইফতার
প্রকাশিত:
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৯:১৬ PM
২৬
বার পঠিত
ছবি : সংগৃহীত
বিষয়বস্তু:
সম্পর্কিত আরও খবর
মন্তব্য করুন
ফেসবুকে আমরা
প্রতিদিনের খবর ইমেইলে
লিংক কপি হয়েছে!
