শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৫:১৪ PM ৭ বার পঠিত
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ ঘোষণা করা হয়েছে। এতে আট বিভাগে ৯ বিশিষ্টজন পাচ্ছেন এবারের পুরস্কার। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলা একাডেমি।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর ‘প্রস্তাবক কমিটি’র প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এবং ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি’র সিদ্ধান্তক্রমে বাংলা একাডেমি নির্বাহী পরিষদ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫’ অনুমোদন করে।

এবার কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ/গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধে মঈদুল হাসান বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন।

আগামী ২৬শে ফেব্রুয়ারি বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!