শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ঘানার সাবেক রাষ্ট্রপতির সাথে সিএসএ ভিপি রিফাদ মাহমুদের বৈঠক

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৫২ PM ৭ বার পঠিত
ঘানার সাবেক রাষ্ট্রপতির সাথে সিএসএ ভিপি রিফাদ মাহমুদের বৈঠক

ছবি: সংগৃহীত

নাটোরের সন্তান, কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (সিএসএ)-এর নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট শেখ রিফাদ মাহমুদ ঘানার সাবেক রাষ্ট্রপতি নানা আকুফো-আদ্দো-র সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন। সাক্ষাৎটি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিকেলে অনুষ্ঠিত হয়।

নানা আকুফো-আদ্দো ২০১৭ থেকে ২০২৫ পর্যন্ত ঘানার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আফ্রিকান অঞ্চলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নেতা হিসেবে খ্যাত। তিনি বাংলাদেশের জাতীয় নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য আগত কমনওয়েলথ অবজারভার গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন। রাষ্ট্রপতি হিসেবে তাঁর সফল নেতৃত্ব, গণতন্ত্র, সুশাসন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় অবস্থান আন্তর্জাতিকভাবে প্রশংসিত।

শেখ রিফাদ মাহমুদ কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এবং এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীদের সুযোগ ও অধিকারের জন্য কাজ করছেন, কমনওয়েলথের যুব নেতৃত্ব এবং নীতি প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এছাড়া তিনি ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যাডভাইসরি গ্রুপের সদস্য এবং বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষার্থী ও যুব নেটওয়ার্কের সঙ্গে কাজ করছেন।

বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচন, তরুণ সমাজের অংশগ্রহণ এবং শিক্ষিত ও সক্রিয় যুব সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে কমনওয়েলথের যুব কার্যক্রম, আফ্রিকা ও এশিয়ার যুবকদের দৃষ্টিভঙ্গি এবং যুব নেতৃত্ব বৃদ্ধি বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

শেখ রিফাদ মাহমুদ সাক্ষাতের সময় সাবেক রাষ্ট্রপতি নানা আকুফো-আদ্দোকে সৌজন্য উপহার প্রদান করেন। তিনি বলেন, ‘উক্ত বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত ও গঠনমূলক আলোচনা হয়েছে, যা আমাদের তরুণ সমাজের জন্য দিকনির্দেশক ও সমৃদ্ধিসাধক হবে। তরুণদের ক্ষমতায়ন, শিক্ষার প্রসার এবং আন্তর্জাতিক সংহতি বৃদ্ধিতে এই ধরনের আলোচনার গুরুত্ব অপরিসীম।’

উক্ত বৈঠকে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের ইলেক্টোরাল সাপোর্ট শাখার প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজ এবং সহকারী রিসার্চ অফিসার সার্থক রায় উপস্থিত ছিলেন। তারা বৈঠকে যুব নেতৃত্ব, আন্তর্জাতিক সহযোগিতা এবং শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন।

নাটোরের সন্তান শেখ রিফাদ মাহমুদ স্থানীয় কমিউনিটি এবং জাতীয় পর্যায়ে তরুণ নেতৃত্বের জন্য পরিচিত। তিনি ছোটবেলা থেকেই সমাজসেবায় যুক্ত ছিলেন এবং শিক্ষার্থীদের অধিকার, নারী-শিশু ক্ষমতায়ন, যুব উদ্যোগ ও পরিবেশ সচেতনতার ক্ষেত্রে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের শিক্ষার্থী ও যুব সমাজের সঙ্গে সমন্বয় সাধন করছেন, যুব নেতৃত্ব বৃদ্ধি করছেন এবং শিক্ষার্থী নীতি ও সুযোগ উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

/শুভ্র

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!