শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

রাবি শহীদ আলী রায়হান গেট মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৫০ PM ১২ বার পঠিত
রাবি শহীদ আলী রায়হান গেট মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ আলী রায়হান (বিনোদপুর) গেট জামে মসজিদ নির্মাণ শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে এই মসজিদের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। সেখানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক প্রফেসর এফ নজরুল ইসলাম, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, রাকসু’র এজিএস সালমান সাব্বিরসহ কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
প্রায় ৫ হাজার বর্গফুট জায়গাজুড়ে চারতলাবিশিষ্ট এই মসজিদের প্রায় ২ হাজার জনের নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। সেখানে পৃথক প্রবেশপথসহ প্রায় ২৫০ জন মহিলার নামাজের ব্যবস্থা থাকবে।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!