শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

আজ বিশ্ব মান দিবস

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ২:২৯ PM ২৪ বার পঠিত
আজ বিশ্ব মান দিবস

দেশব্যাপী নানা আয়োজনে আজ মঙ্গলবার পালিত হচ্ছে ৫৬তম বিশ্ব মান দিবস।

পণ্য ও সেবার মান উন্নয়ন এবং তা বজায় রাখার গুরুত্ব সম্পর্কে কর্তৃপক্ষ, উদ্যোক্তা ও ভোক্তাদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ দিবসটি পালন করা হয়।

জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সংস্থাটির প্রধান কার্যালয়সহ বিভাগীয় ও জেলা কার্যালয়গুলোতে আলোচনা সভা এবং প্রচারমূলক কার্যক্রম আয়োজন করা হয়েছে।

এছাড়া বিটিআরসি’র সহায়তায় মোবাইল ফোন ব্যবহারকারীদের কাছে সচেতনতামূলক খুদে বার্তা (এসএমএস) পাঠানো হচ্ছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডও টাঙানো হয়েছে।

এ উপলক্ষ্যে আজ সকাল সাড়ে ১০টায় কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএসটিআই’র উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ বক্তা হিসেবে অংশ নেবেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, এফবিসিসিআই’র মহাসচিব মো. আলমগীর এবং কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ. এইচ. এম. সফিকুজ্জামান।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখবেন বিএসটিআই-এর মহাপরিচালক (গ্রেড-১) এস. এম. ফেরদৌস আলম।

পণ্য ও সেবা মানের নিশ্চয়তার গুরুত্ব তুলে ধরতে এবং মানসম্পন্ন উৎপাদন ও ভোক্তা অধিকার রক্ষার আহ্বান জানাতে বিশ্ব মান দিবস প্রতি বছর আন্তর্জাতিকভাবে পালন করা হয়।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!