শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ইডেন কলেজ তরুণ কলাম লেখক ফোরামে নতুন কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ৪:১৫ PM ১১০ বার পঠিত
ইডেন কলেজ তরুণ কলাম লেখক ফোরামে নতুন কমিটি গঠন

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইডেন মহিলা কলেজ শাখার ২০২৫–২৬ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন তানজিলা আক্তার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রজ্ঞা দাস।

গত শনিবার (১১ অক্টোবর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সম্পাদককে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নবনির্বাচিত সভাপতি তানজিলা আক্তার এর আগে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্ব পেয়ে তিনি বলেন, “গত বছরের যাত্রায় আমরা সেরা উদীয়মান শাখা হিসেবে নির্বাচিত হয়েছি। আগামীতেও আমরা সেই ধারা বজায় রেখে আরও বেশি শিক্ষার্থীকে লেখালেখির সঙ্গে যুক্ত করতে চাই।”

অন্যদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রজ্ঞা দাস বলেন, “আমরা এখনো শিখছি, কিন্তু সংগঠনের যে আস্থা আমাদের ওপর রাখা হয়েছে, সেই বিশ্বাসের মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।”

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!